শিরোনাম
গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র

নারীর সাথে অশালীন আচরণ করা কিশোর আটক

স্টাফ রিপোর্টার / ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

0Shares

চট্টগ্রামে বিবস্ত্র হয়ে এক নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ। ফেসবুকে এ–সংক্রান্ত ছবি ও ভিডিও ভাইরাল হলে পুলিশ নিজ উদ্যোগে তাকে আটক করে।

মঙ্গলবার রাতে আগ্রাবাদ এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। ঘটনাটি যদিও গত ১৯ জুলাইয়ের। তবে গতকাল ফেসবুকে ওই ঘটনার ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) পড়ে। ওই কিশোর নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গিরত এক কিশোর। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট বলছে, ওই দুজন কিশোরটির মা ও তার ভাইয়ের স্ত্রী।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, ফেসবুকে বিষয়টি ভাইরাল হওয়ার পর পুলিশ নিজ থেকে উদ্যোগে কিশোরকে আটক করে। ঘটনার শিকার নারীর সঙ্গে স্থানীয় কিছু লোকের মামলা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে এ আচরণ করা হয়। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg