শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বাজারে বন্যার প্রভাব, বেড়েছে মরিচ-ডিম-আলু-সবজির দাম

স্টাফ রিপোর্টার / ৫৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

0Shares

এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে কাঁচা মরিচ, আলু, ডিম, ও সবজির দাম। বন্যার প্রভাব এবং সরবরাহে ঘাটতি থাকায় দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজবাড়ী সদরের বড় বাজার ঘুরে জানা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০টাকায়। তিনদিন আগেও যা বিক্রি হয়েছে ১৬০-১৮০ টাকা কেজি দরে। ৩২ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। সবজির দামও চড়া।

প্রতি কেজি পটল, বেগুন ও ঢেঁড়স ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, শশা ২৫ টাকা, কচুর মুখি ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও করলা বা উচ্ছে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়া পেঁপে ২৫ টাকা, মূলা, ঝিঙ্গা ও ধুন্দল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, লাউ প্রতি পিচ ৫০-৬০ টাকা, চাল কুমড়া প্রতি পিচ কমবেশি ৩০-৪০ টাকা এবং কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২০-২৪ টাকা দরে। আদা ১৬০ টাকা, পেঁয়াজ ৩৬-৪০ টাকা, রসুন ৯০ টাকা।

প্রতি কেজি ব্রয়লার মুরগী ১১০-১১৫ টাকা, সোনালী মুরগী ২৩০-২৪০টাকা , লেয়ার মুরগী ২৪০-২৫০ টাকা।
প্রতি হালি লাল ডিম (ফ্রাম) ৩৫-৩৬ টাকা, দেশি হাঁস ও মুরগীর ডিম ৫০ টাকা, সোনালী মুরগীর ডিম ৪০-৪২ টাকা, কোঁয়েলের ডিম ৮ টাকা।

তেল, চিনির দাম স্থিতিশীল রয়েছে। আগের দামেই বিক্রি হচ্ছে লবণ ও ডাল। তবে কেজিতে ১-৩ টাকা বেড়েছে চালের দাম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg