শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দলীয় প্রতীকেই হবে স্থানীয় সরকার নির্বাচন

স্টাফ রিপোর্টার / ৫৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

0Shares

মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী দলীয় প্রতীকেই নির্বাচন হবে। দলীয় প্রতীক ছাড়া এই মুহূর্তে স্থানীয় সরকারের কোনো নির্বাচন করার পরিকল্পনা সরকারের নেই। আসন্ন সিটি, ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দলীয় প্রতীকেই হবে।

তিনি আরও বলেন, হঠাৎ করেই আইন পরিবর্তন করা যায় না। এখানে অনেক কিছু সিদ্ধান্তের ব্যাপার থাকে। আসন্ন পৌরসভায় দলীয় প্রতীক বাতিল করতে হলে অন্য স্থানীয় সরকার নির্বাচন যেমন- ইউপি, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনও বাতিল করতে হবে। সুতরাং সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তাকে ‘রীতিমতো’ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো গুজব শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেইনি। এটা সরকারের নীতিনির্ধারণী যেমন বিষয়টি, তেমনি দলীয়ও বিষয় থাকে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg