স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২) উপলক্ষে উপজেলা পর্যায়ে দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।