শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকাসহ রাকিবুল খাঁ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাংশা মডেল থানাধীন আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ওপর তাঁর মোটর গ্যারেজের সামনে থেকে এসব মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল খাঁ পাংশা উপজেলার লস্করপাড়া এলাকার  মো. শহিদুল ইসলামের ছেলে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবুল খাঁর কাছ থেকে ২৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg