শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার / ৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জিয়া স্মৃতি সংসদ।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার নির্দেশনায় এবং জিয়া স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহিন মোল্লার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা মো. মজিবর রহমান মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি ও সংগঠনটির উপদেষ্টা সোবান মোল্লা, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল মণ্ডল, ছোট ভাকলা ইউনিয়নের মহিলা সদস্য কমলাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তাঁদের এ কর্মসূচি। ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg