শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

মানিকগঞ্জের হরিরামপুরের ইউএনও হলেন সাথী দাস

স্টাফ রিপোর্টার / ১৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন সাথী দাস। তিনি এর আগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে হরিরামপুরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাথী দাসকে হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়ন পাওয়া কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও প্রয়োগ করবেন।

আদেশে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের ১৭ আগস্ট অপরাহ্নে অবমুক্ত করা হয়েছে এবং তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাথী দাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দায়িত্ব পালনকালে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে গোয়ালন্দ উপজেলা প্রথম স্থান অর্জন করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg