শিরোনাম
রাজবাড়ীতে ধর্ষণ মামলার পর বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ, আসামির বিরুদ্ধে হুমকির অভিযোগ রাজবাড়ীতে বিদায়ী পুলিশ সুপার মনজুর মোরশেদের বিদায় সংবর্ধনা রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেনের দায়িত্ব গ্রহণ ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত রাজবাড়ীর হাফসা ও দেবব্রত দৌলতদিয়ায় নৌ পুলিশের উপস্থিতিতেই ‘ফানি ভিডিও’র নামে টাকা দাবির অভিযোগ, নৌ ওসি বললেন ‘দায়িত্ব আমাদের না’ রাজবাড়ী ডিবির ওসি মফিজুল ইসলাম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে অতিরিক্ত ওজনের যানবাহনের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে কৃতিত্ব অর্জনকারী ফুটবলার জিহাদকে গোয়ালন্দে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনাল রাউন্ডে রাজবাড়ী জেলা দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হওয়া গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির উদীয়মান ফুটবলার মোহাম্মদ জিহাদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১২ নম্বর চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৌদি প্রবাসী আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান, সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শওকত জামান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. রাজু হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, জিহাদের পিতা প্রবাসী মো. আমিরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও ফুলের মালা পরিয়ে জিহাদকে বরণ করে নেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবর্ধনার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ জিহাদ বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী জেলার সুনাম উজ্জ্বল করতে পারি এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ অর্জন করতে পারি।

বক্তারা বলেন, জিহাদের এই অর্জন গোয়ালন্দ ও রাজবাড়ীর তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন সম্ভব হবে।

এ সময় স্থানীয়রা জিহাদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং দেশের ফুটবলে তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। জিহাদের এই কৃতিত্ব গোয়ালন্দ উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মত দেন উপস্থিত বক্তারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg