শিরোনাম
গোয়ালন্দে ফারুক হত্যার পরিকল্পনাকারী ছোট ভাই বারেকসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার গোয়ালন্দে দিন-দুপুরে নৃশংস খুন, ঘরের ভেতর গলা কেটে হত্যা রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি

গোয়ালন্দে দুই স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অটোরিকশা চালক গ্রেফতার স্ট

স্টাফ রিপোর্টার / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া দুই স্কুল ছাত্রীকে যৌন নিপিড়ন করার অভিযোগ উঠেছে এক অটোরিক্সা চালকের বিরুদ্ধে ।

এ ঘটনায় ছাত্রীদের বিক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত চালককে পাকড়াও করে থানায় সোপানে করেছেন।

২৮ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩ টার দিকে গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত অটোরিক্সা চালকের নাম মজনু মিয়া (৩৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

পরে রাত ৮ টার দিকে এক অভিভাবক এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরনীতে বলা হয়েছে, ওই দুই ছাত্রী শহরের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ালেখা করে। মঙ্গলবার বিকেলে স্কুল শেষে তারা বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিক্সায় ওঠে। পথিমধ্যে বাজারের আড়ৎপট্টি এলাকায় পৌছালে প্রচন্ড ঝড়-বাতাস শুরু হয়। এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে দিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়। এ সময় সুযোগ পেয়ে ওই চালক ছাত্রীদের জড়িয়ে ধরে অশোভন আচরন করতে থাকে।

এমতাবস্হায় ছাত্রীরা নিজেদের রক্ষায় ঝড়বৃষ্টির মধ্যে অটোরিক্সা হতে জোর করে নেমে পড়ে এবং অন্য গাড়িতে করে বাড়ি পৌঁছে অভিভাবকদের কাছে ঘটনা জানায়।

পরে বিক্ষুব্ধ অভিভাবকরা স্হানীয়দের সহযোগিতায় সন্ধার দিকে গোয়ালন্দ বাজার হতে ওই চালককে পাকড়াও করে থানায় সোপর্দ করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম বলেন, দুই স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের ঘটনায় এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ১০ অনুযায়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg