শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

আমি বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত, তবে অন্য কোনো মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত নই, দাবি সুমনের

স্টাফ রিপোর্টার / ২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার,,রাজবাড়ীর গোয়ালন্দে এক শ্রমিক দল নেতার কথিত অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই অডিওতে তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও মাদক পরিবহনের অভিযোগ অস্বীকার করেছেন।

রোববার ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। স্থানীয় ব্যক্তি এডভোকেট  মকিম মন্ডলের একটি পোস্ট ঘিরে কমেন্ট-পাল্টা কমেন্টের মাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

অভিযোগ ওঠে, সুমন মোল্লা নামের ওই নেতা দৌলতদিয়া যৌনপল্লীতে প্রভাব বিস্তার করে বিয়ার ব্যবসা পরিচালনা করছেন এবং অতীতে মাদক পরিবহনের সঙ্গেও যুক্ত ছিলেন। পোস্টে আরও দাবি করা হয়, তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে যৌনপল্লীর কয়েকটি বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছেন।

এ প্রসঙ্গে ফাঁস হওয়া অডিওতে সুমন মোল্লাকে বলতে শোনা যায়, কারও বিরুদ্ধে কিছু লেখার আগে সত্যতা যাচাই করা উচিত। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগই ভিত্তিহীন। তবে তিনি স্বীকার করেন, তিনি আরও তিনজনকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার বিক্রি করেন। একই সঙ্গে তিনি মাদক পরিবহনের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।

অডিওতে আরও শোনা যায়, বিয়ার বিক্রির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং আইনি জটিলতায় যেতে অনাগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন মোল্লা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি। তিনি আগে গাড়ি ভাড়া ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে সেই ব্যবসা ছেড়ে দিয়ে দৌলতদিয়া এলাকায় নতুনভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg