শিরোনাম
গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা রাজবাড়ী ও গোয়ালন্দে মাদকবিরোধী অভিযান, গাঁজা-হেরোইনসহ ৫ জন আটক ১ যুগ পর গোয়ালন্দে ফিরছেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা তুঙ্গে

রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার / ১৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী সদর উপজেলার লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বিনোদপুর লোকোশেড এলাকায় দেহ তল্লাশি করে মো. সাব্বির শেখ (২০), মো. সিরাজ (২৯) ও গণেশ কুমার সুরকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাব্বির শেখকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সিরাজকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg