শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা

স্টাফ রিপোর্টার / ১৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় পুলিশ সুপার বলেন, বাংলা নববর্ষ আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে নতুনভাবে উদ্ভাসিত করে। পহেলা বৈশাখ আনন্দ, সম্প্রীতি ও নবপ্রেরণার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ, যা মানুষের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে।

তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, হতাশা ও দুঃখ পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব। রাজবাড়ী জেলার সম্মানিত নাগরিকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এবারের নববর্ষ উৎসব নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক, পেশাদার এবং অঙ্গীকারবদ্ধ রয়েছে।

তিনি প্রত্যাশা করেন, পহেলা বৈশাখের চেতনায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg