শিরোনাম
রাজবাড়ীতে কৃষক কার্ড বিতরণ: নতুন পথে কৃষি খাত রাজবাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বার্তা রাজবাড়ীতে রিকশাচালক লিটন খার মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য গোয়ালন্দে ভূমি অফিসে গ্রিল কেটে চুরির চেষ্টা, তছনছ রেকর্ডরুম গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে দা দিয়ে মাকে কুপিয়ে গুরুতর জখম, ছেলে আটক গোয়ালন্দে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়: অপরাধ দমনে কঠোর বার্তা রাজবাড়ীতে মাদক মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন মৃধা গ্রেফতার রাজবাড়ীতে ওসি পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন উত্তম কুমার ঘোষ রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীনের যোগদান

গোয়ালন্দে মাদকসেবীদের অসাবধানতায় অগ্নিকাণ্ডের অভিযোগ, ক্ষয়ক্ষতি লাখ টাকা

স্টাফ রিপোর্টার / ৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়ায় একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় ঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘরটি মান্নান সরদারের মালিকানাধীন এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে স্থানীয়রা খড়ি ও জ্বালানি কাঠ সংরক্ষণ করে রাখতেন। তবে অভিযোগ রয়েছে, মাদকসেবীরা প্রায়ই তালা ভেঙে ওই ঘরে প্রবেশ করে নেশা করত।

ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে একদল মাদকসেবী ঘরে ঢুকে নেশা করার সময় অসাবধানতাবশত সিগারেটের আগুন খড়ির ওপর ফেলে দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মান্নান সরদার জানান, ঘরটি তালাবদ্ধ ছিল। মাদকসেবীরা তালা ভেঙে ভেতরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। মাদকসেবীদের অবাধ চলাচলের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা মনে করেন।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইয়াহিয়া জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg