শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার / ১৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মবিরতিতে অংশ নেনমোঃ আমিরুল ইসলাম রনী (মেডিকেল টেকনোলজিস্ট–ল্যাব),মোঃ আমিরুল ইসলাম (মেডিকেল টেকনোলজিস্ট–ল্যাব),ওয়ালিউল্লাহ শাফি (মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট),অমিত হাসান (মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট),হাফিজুর রহমান (মেডিকেল টেকনোলজিস্ট–ডেন্টাল),রওশন আরা (মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট),প্রদীপ দাস (মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট),জুলহাস হুসাইন (মেডিকেল টেকনোলজিস্ট–ল্যাব),মোঃ সবরাজ খান (মেডিকেল টেকনোলজিস্ট–ল্যাব)এবং মোঃ শ্রাবণ মাহমুদ রিপন (মেডিকেল টেকনোলজিস্ট–ল্যাব)।

কর্মসূচিতে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বৈষম্যের শিকার। তাদের দাবি, ২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্ট পদের গ্রেড ১০ম করার সিদ্ধান্ত নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি, যা কর্মীদের মাঝে গভীর হতাশার সৃষ্টি করেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আমিরুল ইসলাম রনী বলেন, ২০১৫ সালে আমাদের জন্য ১০ম গ্রেড নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এত বছর পরও তা কার্যকর হয়নি এটি স্পষ্ট বৈষম্য। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা দ্রুত গ্রেড উন্নীতকরণসহ পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবি জানান।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg