শিরোনাম
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৪০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী  গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য ভর্তি ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় গোয়ালন্দ বাজার রেলস্টেশনের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাসের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নৈইম আনাসারী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সবুর শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কৃষকদল সভাপতি মো. রোস্তম আলী মোল্লা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুব আলম শাহিন উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুরাদ আল রেজা পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন বিএনপি নেতা মিজানুর রহমান লালটু পৌর বিএনপি নেতা রেজাউল করিম মৃধা প্রমুখ। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg