শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

গোয়ালন্দে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

গোয়ালন্দে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই নিয়মিত পড়াশোনা করছে। অথচ বৃত্তি পরীক্ষার সুযোগ না থাকায় তারা বঞ্চিত হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রণোদনা থেকে।

গোয়ালন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ, অধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ, শহিদুল ইসলাম, আজিম ইসলাম, মো. সেকেন্দার, মো. নাহিদুল ইসলাম, শফিকুর রহমান, আসলাম খান প্রমুখ।

মানববন্ধনে গোয়ালন্দের ২০টি কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ কয়েকশত মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবি জানান এবং তা না হলে আগামীতে আরও বড় পরিসরে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg