শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় গ্রেপ্তার-১

Lutfor Rahman / ১৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় নুরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উজানচর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার হামেদ মৃধার হাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত- মো. নুরুল ইসলাম (৪৮) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির পশ্চিম উজানচার রিয়াজ উদ্দিন পাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg