শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

গোয়ালন্দে ফ্যাসিবাদি সংগঠন আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

Lutfor Rahman / ২১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

গোয়ালন্দ, রাজবাড়ী;

রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসী ফ্যাসিবাদি সংগঠন আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র আন্দোলনের নেতা সজিব শাহরিয়ার, রবিন নুরতাজ, আবির হাসান, রাকিবুল ইসলাম রাকিব, ফাহিম হিমেল, রেদোয়ান মাহমুদ, জান্নাতুল অন্তরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এদের যারা সহযোগিতা করবে, পুনর্বাসনের সুযোগ দেবে; তাদেরও প্রতিহত করা হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না।’

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে দাবি করে তারা আরও বলেন, ‘যারা এ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন চালিয়েছে। তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। তারা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যোষিত কর্মসূচির প্রতিবাদ জানান এবং জুলাই গণহত্যার বিচার এবং সন্ত্রাসী ফ্যাসিবাদি সংগঠন আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg