শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বহরপুর আবাসনে ব্যবসা প্রতিষ্ঠান বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্টের ভেতর ঢুকে ছেলে মো: আশিকুর রহমান কায়েস কে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা করে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো: আব্দুল কাদির সন্তান নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসেই মুক্তিযোদ্ধা দেওয়ান মো: আব্দুল কাদির ও তার ছেলে মো: আশিকুর রহমান কায়েস কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে গত (৯ জুলাই) মুক্তিযোদ্ধা দেওয়ান মো: আব্দুল কাদির তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান “বিল ভিউ বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্ট” এর ভেতর ডুকে ছেলে মো: আশিকুর রহমান কায়েস কে মারপিটের ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন কে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

আসামীরা হলেন, জেলার বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আতিয়ার মিয়া (৪৫) ও জেলাল মিয়া (৫০), একই এলাকার মমিনের ছেলে রানা (৩০), মালেক মিয়ার ছেলে ফজলু মিয়া (৩৫) ও হাসান মিয়া এনামুল (৩০) এবং জলিল বিশ্বাসের ছেলে নান্নু বিশ্বাস (৩৫)।

এর আগে গত (৮ জুলাই) সোমবার মাটি ব্যবসায়ী আসামী জেলাল মিয়ার নেতৃত্বে অন্য আসামীরা রেস্টুরেন্টে ডুকে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো: আশিকুর রহমান কায়েস ও রেস্টুরেন্টের কর্মচারী সাজ্জাদ হোসেন কে এলোপাতাড়ি মারপিট করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আসামী মাটি ব্যবসায়ী জেলাল মিয়া বিভিন্ন সময়ে দলবদ্ধ ভাবে হোটেলল গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খাবার খেয়ে হুমকী-ধামকীর পর সামান্য কিছু টাকা দিয়ে চলে যেতো। মো: আশিকুর রহমান কায়েস অতিষ্ঠ হয়ে তাদেরকে হোটেলে আসতে নিষেধ করা হুমকী দিত।ঘটনার আগে হঠাৎ আসামী মাটি ব্যবসায়ী জেলাল মিয়ার লোকজন নিয়ে রেস্টুরেন্টের সামনে কলাগাছ লাগাতে গেলে মো: আশিকুর রহমান কায়েস প্রতিবাদ করে।এসময় আসামীর রেস্টুরেন্ট এর ভিতরে ঢুকে মো: আশিকুর রহমান কায়েস ও রেস্টুরেন্টের কর্মচারী সাজ্জাদ হোসেনকে কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

মুক্তিযোদ্ধার সন্তান মো: আশিকুর রহমান কায়েস বলেন, আসামীরা বিভিন্ন ভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আসামীদের বাড়ি আমার রেস্টুরেন্টের কাছে হওয়ায় তারা ভয়-ভীতি প্রদর্শন করছে।এখন আমি ঠিকমত রেস্টুরেন্টে যেতে পারছি না।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg