শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

বৃষ্টির আশায় নামাজ শেষে অঝোরে কাঁদলেন মুসল্লিরা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের উদ্যেগে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় শহীদ মিরাজ তপন ষ্টেডিয়ামে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা মুহিবুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম।

এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। উক্ত নামাজে স্থানীয় শত শত মুসল্লিরা অংশগ্রহন করেন।

নামাজের পূর্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

এসময় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, তীব্র গরমের কারণে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পয়েছে। ভয়ঙ্কর এই রোদে শরীর ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসল্লিরা আরো জানান, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে।

জেলা ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বলেন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষ। আমাদের জেলায়ও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে ইসতিসকার নামজ আদায় করা হয়েছে এবং মহান রবের নিকট দুহাত তোলে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg