শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক -৬

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ৪৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ জন মাদক ব্যবসায়ী এবং সাজা পরোয়ানাভুক্ত ১জনসহ মোট ছয়জন আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
আটককৃত আসামিরা হলো- রাজবাড়ীর পাংশা থানার চৈতাগ্রাম গ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে মো. সাগর কাজী (২১), এক‌ই থানার ব্রহ্মপুর গ্রামের মৃত কাউছার মন্ডলের ছেলে মো. আরজু মন্ডল (২৮), এক‌ই থানার ধোপাকেল্লা গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে মো. দবির উদ্দিন মোল্লা ওরফে সাধু (৪৪), বাহাদুর প্রামানিকের ছেলে মো. ফারুক হোসেন (২৪), এক‌ই থানার বাঁশগ্রাম গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে চুন্নু মিয়া (৪২), চরঝিকড়ী (দোপপাড়া) গ্রামের মৃত ইয়াদ আলী সরদারের ছেলে মো. ইমারত হোসেন।
জানা গেছে, পাংশা মডেল থানার এসআই কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার রাত সাড়ে আটটার দিকে পাংশা থানাধীন গুধিবাড়ী সাকিনস্থ জনৈক মুকুল খন্দকার এর মালিকানাধীন বিসমিল্লাহ প্রেসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাগর কাজীকে আটক করেন।
অপরদিকে এসআই মো. আকরাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে পাংশা থানাধীন ধোপাকেল্লা সাকিনস্থ জনৈক মৃত আতর আলী মোল্লা এর বসত বাড়ীর টিনসেট ওয়াল ঘরের উত্তর-পূর্ব পাশের রুমের ভিতর থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী দবির উদ্দিন মোল্লা ওরফে সাধু, ফারুক হোসেন, চুন্নু মিয়াকে আটক করেন।
এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সাজা গ্রেফতারী পরোয়ানভুক্ত আসামি ইমারত হোসেনকে আটক করেন। এবং সোমবার ২৯ জানুয়ারি আসামিদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg