শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

পরকীয়া প্রেমিককে ভিডিওকলে রেখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে পরকীয়া প্রেমিককে ভিডিওকলে রেখে বিলকিছ আক্তার (২৩) নমের এক কলেজ ছত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকার মোঃ সুমন হোসেন এর বাড়ি থেকে নিহত ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার।

নিহত কলেজ ছাত্রীর বাড়ি জেলার ঘিওর উপজেলা সিংজুরী ইউনিয়নের হাটকুড়িয়া গ্রামে। সে এই গ্রামের মোঃ বাবু মিয়ার মেয়ে। বিলকিছের জন্মের কয়েক বছর পরে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে প্রায় ১০ বছর ধরে বৈতরা এলাকার সুমন হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তারা। ভাড়া বাড়ি থেকে মেয়েকে বিয়ে দিয়ে প্রবাসে যান বিলকিছ এর মা। বর্তমানে সে প্রবাসেই রয়েছেন।

বাড়ির মালিক মোঃ সুমন হোসেন জানান, প্রায় ৪ বছর আগে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সাথে বিয়ে হয় বিলকিছের। বিলকিছের মা বিদেশে থাকলেও ঘর ছাড়ে নাই। সে নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। দেড় মাস আগে এইচএসসি পরিক্ষা দেওয়ার জন্য ভাড়া বাড়িতে আসেন বিলকিছ। এখান থেকেই পরিক্ষা দিচ্ছিলেন। এর মাঝে ১০ থেকে ১৫ দিন আগে তার স্বামীর বাড়ির পরিবারের লোকজন তাকে নিতে আসছিল। তখন বিলকিছ আর স্বামীর বাড়িতে যাবেন না বলে জানিয়ে দেয় এবং বিবাহ বিচ্ছেদের কথাও বলে। তার সাথে অন্য এক ছেলের সম্পর্ক আছে বলে জানা বিলকিছ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিলকিছের সাথে অন্য এক ছেলের সম্পর্ক ছিলো সে জন্য স্বামীর সংসার ভেঙ্গে দিতে চেয়েছিল। গত রাতে কোন এক সময় বিলকিছ ঘরের ফ্যানের রডের সাথে পড়নের উড়না পেচিয়ে আত্মহত্যা করে। আজ সকালে যখন তার লাশ উদ্ধার করা হয় তখন তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। ফলে প্রেমিকার সাথে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে বলে সন্দেহ করে স্থানীয়রা।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং নিহতের মোবাইল ফোনও আমাদের হেফাজতে নিয়েছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg