শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

0Shares

প্রতিনিধি, রাজবাড়ী

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন নাগরিক কমিটির সহসভাপতি আবদুস সামাদ মিয়া, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা চৌধুরী ইমরুল আহমেদ, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সনজিৎ দাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, দেবাশিষ বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, চ্যানেল টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সুমন বিশ্বাস, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

সঞ্চালনা করেন প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদিক ও বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসময় ‘সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার কর, সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাও, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর’ প্ল্যাকার্ড প্রদর্শণ করা হয়।

বক্তারা বলেন, প্রথম আলো প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি পত্রিকা। এটি সবচেয়ে পাঠক প্রিয় পত্রিকা। সাংবাদিকতার নিয়ম মেনেই সবসময় খবর পরিবেশন করে। কিন্তু একটি খবর কেন্দ্র করে পত্রিকার সাংবাদিককে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে মধ্যরাতে মামলা দায়ের করা হয়েছে। এটা মূলত ভয় দেখানোর জন্য ও সাংবাদিকের কণ্ঠ রোধ করার জন্য করা হয়েছে। এই মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার সুযোগ করে দিতে হবে।

বক্তারা আরও বলেন, বাজারে প্রতিটি দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। সাধারণ মানুষের মনের কথা লেখায় প্রথম আলোর ওই কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এখানে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি। সুনির্দিষ্ট ভাবে এক দিনমুজুরের বক্তব্য তুলে ধরা হয়েছে। কথায় কথায় সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার প্রবণতা বাদ দিতে হবে। এই আইন বাতিল করতে হবে। সাংবাদিকের মুক্তি দিতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg