শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

খোকসায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার / ৩০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

0Shares

খোকসায় চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন।

মোশারফ হোসেন

কুষ্টিয়া খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান শকিব খান টিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের সামনে ২১ এপ্রিল সকাল ১১ দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আরিফুল ইসলাম নয়ন জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান শকিব খান টিপুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং নয়ন এর বিচারের দাবিতে মানববন্ধন করছি।

জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান শকিব খান টিপু বলেন, মাদক ব্যবসায়ী সন্ত্রাসী আরিফুল ইসলাম নয়ন, ইউনিয়ন নির্বাচনে হেরে আমার সঙ্গে শত্রুতা শুরু করেছে। তাদের নিজেদের মধ্যে মাদক ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারি পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে নয়ন। ওই মামলায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমি কুষ্টিয়া পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৮ এপ্রিল বিকেলে খোকসা উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে অজ্ঞাত নামা কিছু মানুষ রাম’দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম নয়ন (৪০)।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, গত ২০ এপ্রিল নয়নের ভাই করিবুল ইসলাম বাদী হয়ে জয়ন্তী হাজরা ইউনিয়নের চেয়ারম্যান শকিব খান টিপুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা নং-১১। মামলাটি তদন্ত চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg