শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

বালিয়াকান্দিতে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

0Shares

রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণা ও বীরগাঁথা নিয়ে দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদ আলী মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান মনির, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক ফারুক মন্ডল, ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান, মোহন মল্লিক,মোহন রায়হান, শহিদুল ইসলাম, এবং বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রাজিব হেসেন নিরব সহ ইসলামপুর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদ আলী মাস্টার বলেন, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশের স্বাধীনতা কখনোই আসত না। মুক্তিযুদ্ধে তাঁর অবদান বলে-লিখে শেষ করার মতো না।এবং সবাইকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে একতাবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

এ সময় অনেক বক্তা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেন বলে উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং উপস্থিত সকল দর্শকবৃন্দু।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg