শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

মানিকগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

0Shares

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪ (সিপিসি-৩)।

মঙ্গলবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম টিপু (৪৪) মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকার মোঃ সালাম দেওয়ানের ছেলে মোঃ সাইফুল ইসলাম টিপু (৪৪)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ১(ক) ধারায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম টিপুকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg