শিরোনাম
কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের মৃত আজীবর মোল্লার ছেলে আকাশ মোল্লা (২১) ও একই এলাকার জব্বার সরদারের ছেলে শরিফুল সরদার (২০) বেলায়েত মন্ডল এর ছেলে জুলহাস মন্ডল (২০)।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার ভোর রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার রাজবাড়ির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg