শিরোনাম
রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা রেজাউল করিম রেজার জানাজায় হাজারো মানুষের ঢল

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা আইনজীবী রেজাউল করিম রেজা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার ভোরে চিকিৎসাধিন অবস্থায় রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায়।

রেজাউল করিম বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। দাম্পত্য জীবনে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু জানিয়েছেন, কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকেরা গতকাল শনিবার বিকেলে তাঁকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।

তার নামাজে জানাজা বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের শহীদখুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল,রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ জেলার হাজারো লোক অংশ গ্রহণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg