শিরোনাম
রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক

অপপ্রচারের বিরুদ্ধে দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পরিষদের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, তিনি গত দুই বছর যাবত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। তার আগে দৌলতদিয়ায় বিগত দিনে সন্ত্রাসী, চাঁদাবাজি থেকে শুরু করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু তিনি চেয়ারম্যান থাকাকালীন প্রশাসনের সহযোগিতা নিয়ে এসব অনিয়ম দূর করেছেন । তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কে বা কাহারা তার নাম ব্যাবহার করে (১৬ই ডিসেম্বর) উপলক্ষে দৌলতদিয়া পতিতা পল্লীতে চাঁদা দাবি করেছে তা তিনি জানেন না। অথচ তার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, যদি কেউ প্রমান করতে পারেন তিনি কারোর কাছ থেকে চাঁদা নিয়েছেন তাহলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে। তিনি প্রশাসনের সহযোগিতা নিয়ে দৌলতদিয়া ইউনিয়ন কে মাদক মুক্ত করার ঘোষণা দেন।এবং সেই সাথে সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আজিবন কাজ করে যাবেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামাণিক, দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যানসহ সকল সদস্য বৃন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg