শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

গোয়ালন্দে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২১ইং এর শুভ উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৭৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্হা,গোয়ালন্দ এ টুর্নামেন্টের আয়োজন করে।

(২ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (সফি)। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।

টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ টি গ্রুপে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অচেনা পথে বনাম টুটুল স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলায় অচেনা পথে ২-০ সেটে জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg