শিরোনাম
রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক

গোয়ালন্দে এলাকাবাসীর উদ্যোগে নতুন মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১০০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

0Shares

 

সোহাগ মিয়া গোয়ালন্দ –
গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড এর জুরান মোল্লার পাড়া এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয় এর পিছনে, এলাকা বাসীর সবার সম্মতিক্রমে “বাইতুল জান্নাত জামে মসজিদ” নামে নতুন মসজিদ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মসজিদের জমি দাতা আব্দুস সাত্তার মৃধা।
৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা নতুন মসজিদ নির্মাণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার,বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ মাস্টার সহ এলাকার প্রায় শতাধিক বাসিন্দা।

জানা যায়, আব্দুস সাত্তার মৃধা নির্ধারণকৃত ৫ শতাংশ জমির উপরে প্রথমে ছাপড়া ঘর নির্মাণ করে মসজিদ করা হবে। আরো জানা যায় মসজিদের ঘরের মেঝে পাকা ও অজুখানা পাকা এবং অন্যান্য কাজ করে দেবেন সাঈদ মাস্টার। মসজিদ তৈরিতে চালের টিন দিবেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান।এবং চতুর্পাশে বেড়া দেয়ার জন্য টিন দেবেন কবির হোসেন মোল্লা ব্যবসায়ী। এ সময় মসজিদ নির্মাণ কাজে ২৫ হাজার টাকা অনুদান দেন পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক। আরও দেখা যায় এলাকাবাসীর অনেকেই ২ হাজার থেকে ৫ হাজার ও ১০হাজার টাকা অনুদান দেয়।
মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা হলেন শাহীন মৃধা, সাঈদ, রনি মন্ডল, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, শামসুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে মসজিদ নির্মাণের জায়গা ও এলাকাবাসীর দান যেন আল্লাহর দরবারে কবুল হয় সে জন্য বিশেষ মোনাজাত করেন ক্বারি আব্দুল হামিদ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg