শিরোনাম
গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার

পাংশায় একদিনে ১৩ আসামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের ভিন্ন ভিন্ন অভিযানে ৯ জুয়ারু ও ৪ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।

এস আই মোঃ হুমায়ুন রেজা, এস আই আবু তালেব, এস আই আকরাম ও এএসআই মোঃ জাহিদুল ইসলাম, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার ২৯ অক্টোবর পাংশা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, (জুয়ারু) মৃত বিশু সরদারের ছেলে মোঃ খলিল সরদার, জবেদ সরদারের ছেলে মোঃ সাইদুল সরদার, মোকাই মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম, মৃত সৈয়দ সরদারের ছেলে রিয়াজ সরদার,আইনুদ্দিন খানের ছেলে মোঃ আজিজ খা, মৃত ছালামের ছেলে মোঃ আমান উল্লাহ, মৃত মোতাহার সরদারের ছেলে বাবু সরদার, মোঃ ফজল সরদারের ছেলে আরিফ ও মৃত ডাবু সরদারের ছেলে মোঃ আক্কাস আলী উভয়ের বাড়ি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর-আফরা গ্রামে। (পরোয়ানাভুক্ত) আসামিরা হলেন। উপজেলার চর-আফরা গ্রামের আনছার আলীর ছেলে আরশেদ আলী,নারায়নপুর গ্রামের মৃত ইসমাইলের মেয়ে আরবী খাতুন, কাচারীপাড়া গ্রামের মোঃ নবাব আলী মুন্সীর ছেলে রবিউল ইসলাম ও মাগুরাডাঙ্গী গ্রামের রবিউল ইসলাম টিটুর স্ত্রী রাফিজা বেগম।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে এবং ২৯ অক্টোবর আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg