শিরোনাম
গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এর প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৯০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

0Shares

সুজন বিষ্ণু(রাজবাড়ী) ঃ

রাজবাড়ী জেলার সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এর ভিন্নধর্মী আয়োজন “রাজবাড়ী সার্কেল প্রিয়জন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার ডাঃ আবুল হোসেন ট্রাস্ট ও যাদুঘরে দিনব্যাপী এ ভিন্নধর্মী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইভেন্ট আয়োজনে ছিলেন, রাজবাড়ী সার্কেলের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষার, সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, তৌহিদুল ইসলাম সম্রাট, এডমিন আসাদুজ্জামান নুর, মীর মিলন, আলামিন হোসেন শাকির,শফিকুল ইসলাম সাকিব সহ পেজের এডিটর, মডারেটর, সার্কেলবাজসহ ইভেন্টে অংশগ্রহনকারী প্রিয়জনগণ।

প্রিয়জন ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন গাজী, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সহ- সম্পাদক পান্থ আফজাল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোহাম্মদ জহুরুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বাবু, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী তানভীর মাহমুদ, জিটিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সাংবাদিক জাহীদুল ইসলাম সহ প্রমুখ। ইভেন্টে রাজবাড়ী সার্কেলের শুভাকাঙ্ক্ষীসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ইভেন্টে অংশগ্রহণকারী প্রিয়জনদের জন্য রাজবাড়ী জেলার ম্যাপ সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও গিফট হ্যাম্পার, ইভেন্টের সেলফি জোন, পরিচিতি সভা, বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন মোরগ লড়াই/হাড়ি ভাঙ্গা/উপজেলা ভিত্তিক রশি টানাটানি/বালিশ খেলা, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র, জাদুঘর পরিদর্শন, পুরস্কার বিতরণীসহ বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশ করেন মধু হই হই খ্যাত ইমরান হোসাইন ও
রাজবাড়ীর স্থানীয় শিল্পী রিয়েল, শাওলিন, সবুজ, অনিক সহ অন্যান্য শিল্পীরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg