শিরোনাম
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় অগ্রগতি, অবকাঠামো সমস্যার সমাধানের আশ্বাস রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের হাজিরায় কড়াকড়ি, দেরি হলেই শোকজ

১০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামীকাল

স্টাফ রিপোর্টার / ৪৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

0Shares

নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকা মূল্যমানের নতুন নোট প্রচলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) নতুন এ নোট বাজারে আসবে এবং বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতে ইস্যু করা হবে।
সেখানে বলা হয়েছে, নতুন এই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ়। সেজন্য নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০ ভাগ কটন কাগজ দিয়ে এগুলো তৈরি করা হয়েছে।

এছাড়া, নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্থ এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‌‌’$১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিক অবস্থান করবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজ রং-এ পরিবর্তিন হবে।

এছাড়া, নোটের রং, ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। প্রচলনে দেয়া নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে। 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিদ্যমান ডিজাইনে নতুন ২০/- ও ৫০/- টাকা মূল্যমানের ব্যাংক নোট নতুন স্পেসিফিকেশন অর্থাৎ ১০০% কটন কাগজ ও ২ মিমি চওড়া নিরাপত্তা সুতা (নিরাপত্তা সুতার রং মেজেন্টা হতে সবুজ রং এ পরিবর্তন এবং সুতায় নোটের মূল্যমান যথাক্রমে ‘$২০ (বিশ) টাকা’ ও ‘$৫০ (পঞ্চাশ) টাকা’ সংযোজনপূর্বক পর্যায়ক্রমে বাজারে ইস্যু করা হবে।       

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg