শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে বিদেশ পাঠাবে

স্টাফ রিপোর্টার / ৬২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

0Shares

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার  মুক্তিযোদ্ধার সন্তানদের বিনা খরচে শূন্য অভিবাসন ব্যয়ে বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার।

বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা খরচে তাদের বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার। এছাড়া করোনা ভাইরাসের কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করবে সরকার।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg