শিরোনাম
রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

শ্বাসরুদ্ধকর অভিযানে কচুরি পানার বিল থেকে মাদক কারবারিকে আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে কচুরিপানার বিল থেকে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৯ টা পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কের পাশে তেনাপচা ডাইবেশন এলাকায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফায়ার সার্ভিস দীর্ঘ ২ঘন্টা শ্বাসরোর্ধকর যৌথ অভিযান চালিয়ে বিলের কচুরিপানার নিচ থেকে এক মাদক কারবারিকে আটক করা হয় ।

আটককৃত মাদক কারবারি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আজিদ মাতুব্বার পাড়ার মৃত মালেক সেখের ছেলে মো. কলম সেখ(৪০)

জানাযায়, সকাল ৬ টা থেকে গোয়ালন্দ ঢাকা-খুলনা মহাসড়কের ডাইবেশন এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে । এ সময় অটোরিকশায় করে মাদক কারবারি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি পুলিশ চেক পোষ্টের সামনে আসলে অটোরিকশাটির গতিরোধ করে পুলিশ । তখন মাদক কারবারি অটোরিকশায় থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিয়ে পাশে থাকা কচুরি পানার বিলে গিয়ে যাপ দেয়। কিন্তু তখন তাকে আর খুজে পাওয়া যাচ্ছিলো না। এমতাস্থায় গোয়ালন্দ ঘাট থানার ওসির নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস নৌকা নিয়ে যৌথ অভিযান চালিয়ে দীর্ঘ ২ ঘন্টা পর কচুরিপানার বিল থেকে তাকে জীবিত উদ্বার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সে খানে পুলিশ পাহাড়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট গামী আসা একটি অটোতে একজন যাত্রী ছিলো সে পুলিশকে দুর থেকে দেখেই দ্রুত গতিতে অটো থেকে নেমে রাস্তা পার হয়ে পাশে একটি বিলের মধ্য যাপ দেয়। সেখানে যাপ দেওয়ার পর আমরা খুব দ্রুত সময়ের মধ্য ফায়ার সার্ভিকে অবগতি করি স্থানীয় জনগনকে সাথে নিয়ে আমরা তাকে উদ্বার করে হাসতালে নিয়ে আসি সে এখন সুস্থ্য আছে।

সে একজন মাদক ব্যবসায়ী এবং তার কাছে কিছু গাঁজা ও মাদক বিক্রির কিছু টাকা পাওয়া গেছে। নিয়ম অনুযায় তার বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলারুজু করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg