শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ‘শিক্ষা টিভি’

স্টাফ রিপোর্টার / ৪৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

শিক্ষার্থীদের জন্য শিক্ষা টিভি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে শ্রেণিপাঠ চালু রাখতে সংসদ টিভিতে সম্প্রচারের পর রেডিওতে সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। এবার শিক্ষা কার্যক্রম সম্প্রচারের জন্য ‘শিক্ষা টিভি’ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।
ইতোমধ্যে শিক্ষা টিভির বিষয়ে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা টিভি চালুর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবও সভায় উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষা টিভি চালুর বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘এজন্য বিটিভির মহাপরিচালককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা অধিদফতরের ডিজিদের কমিটির সদস্য করা হয়েছে। এ বিষয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে পারে সরকার।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg