শিরোনাম
রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয়

রাজবাড়ীর প্রবীণ আইনজীবী আক্কাস আলী খানের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৮৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন প্রবীণ আইনজীবী ও সাবেক প্রগতিশীল রাজনৈতিক নেতা আক্কাস আলী খান আজ ১৫ আগস্ট দিবাগত রাত ১২:০৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এর আগে গত বুধবার তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। ঐদিনেই চিকিৎসাধীন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

আক্কাস আলী খান রাজবাড়ী শহরের পাবলিক হেলথ সংলগ্ন দক্ষীণ ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর পৈত্রিক বাড়ি জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের শায়েস্তাপুর এলাকায়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক । এছাড়া শোক প্রকাশ করেছেন রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপনণ পরিচালক জুবায়েদ হাসান রাকিব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg