রাজবাড়ীতে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ২৯১৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৮৭ জন। হোম আইসোলেশনে আছে ৫৮৯ জন। হাসপাতালে ভর্তি আছে ২০ জন ।
রবিবার সিভিল সার্জন তথ্য সূত্রে জানা গেছে ১০/০৯/২০২০ তারিখে ১০৩ টি স্যাম্পল পাঠানো হয় এর মধ্যে পজিটিভ আসে ১৩ টি এবং নেগেটিভ ৯০ টি। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৫৯ টি স্যাম্পলের ৯ জন পজিটিভ, পাংশা উপজেলার ১৫ টি স্যাম্পলে ২জন পজিটিভ , কালুখালী উপজেলার ৭ টি স্যাম্পলে কোন পজিটিভ আসেনি গোয়ালন্দ উপজেলার ৮ টি স্যাম্পলে ২ জন পজেটিভ ।