শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

রাজবাড়ীতে খানখানাপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৫৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

0Shares

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রোববার রাতে সড়ক দুর্ঘটনায় কাজী শাফিন আলম আকাশ নামে এক যুবক নিহত হয়েছে। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজী কোরেল গ্রামের শাহ আলম কাজীর ছেলে।

আহ্লাদিপুর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৫০ সিসি রানার মোটরসাইকেল নিয়ে ফরিদপুরের নগরকান্দায় নিজ বাড়ি ফিরছিলো আকাশ। কানে ব্লু-টুথ হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যুবকটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। যে কারণে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের হর্ন শুনতে না পেয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পর তার কান থেকে ব্লুটুথ এয়ারফোনটি ছিটকে পড়ে যায়। তখনও তার মোবাইলে গান বেজে চলছিলো।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশ কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg