শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার / ৬৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

0Shares

সুজন বিষ্ণু: সোমবার (২৯ মার্চ) দুপুরে রাজবাড়ীতে জেলা জজ আদালতের মার্কেট নির্মাণকে কেন্দ্র করে আইনজীবীদের সঙ্গে আদালত কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ আইনজীবী ও ৩ জন জজ কোর্টের স্টাফসহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, এ্যাড. মেহেদি হাসান (৪১), শিক্ষানবীশ এ্যাড. সম্রাট খান (২৭),সাজ্জাদ হোসেন(৩৫),আবু হাসান(৩২) এবং জেলা ও দায়রা জজ কোর্টের নাজির সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক আলী আক্কাছ, অফিস সহায়ক আবু হাসান। বর্তমানে তারা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট স্বপন সোম বলেন, রাজবাড়ীর কোর্ট এলাকায় বার এ্যাসোসিয়েশনে জায়গা দখল করে মার্কেট নির্মান করছে জেলা জজ কোর্ট। ওই জায়গার ১৫ শতাংশ জমির মালিকানা বার এ্যাসোসিয়েশন। যে বিষয়টি বারংবার জেলা ও দায়রা জজ নিলুফার সুলতাণাকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে। এমনকি এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হলেও জজ সাহেব কোন কর্নপাত না করে মার্কেট নির্মান অব্যাহত রেখেছে। তাই মার্কেট নির্মান বন্ধের দাবীতে আমরা শান্তিপূর্ন কর্মসুচী বিক্ষোভ ও মানববন্ধন করতে গেলে আমাদের উপর হামলা করে।

রাজবাড়ী জেলা বার এ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক বলেন, বার এ্যাসোসিয়েশনের জায়গায় মার্কেট নির্মান করা হচ্ছে এ ব্যপারে একটি সুন্দর মিমাংসা চেয়ে তাও পাচ্ছি না। তাহলে সাধারন মানুষের বিচারের দাবীর কি অবস্থা আপনারা বুঝেন। এখানে যে মার্কেট নির্মান করা হচ্ছে তিন লক্ষ টাকা জামানত নেওয়া হচ্ছে তার দুই লক্ষ ফেরতযোগ্য আর দোকান প্রতি এক লক্ষ টাকার কোন হদিস নেই। কার পকেট ভারী করার জন্য এই টাকা হিসেবে ঠাড়া নেওয়া হচ্ছে তা আমাদের জানা নেই। বিষয়টি নিয়ে গরীব দোকানদাররা আমাদের পিছে পিছে ঘুরছে। আমরা এ্যাডভোকেট মানুষ আমরা আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হই। এই বিষয়টি আমাদের জন্য লজ্জার। তাই আমরা লাগাতার কোর্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। এটির বিচার না পেলে আমরা আরো কঠোর কর্মসুচী গ্রহন করবো।

রাজবাড়ী জেলা জজ কোর্টের নাজির সাজ্জাদ হোসেন বলেন, আইনজীবিরা বিক্ষোভ মিছিল করেছে এতে আমাদের কোন আপত্তি ছিলো না। তারা একত্র হয়ে এসে মার্কেট নির্মান বন্ধ করতে বলে ও শ্রমিকদের সাথে তর্কে জরিয়ে পরে। এ সময় আমি ও হিসাব রক্ষক আলী আক্কাছ এগিয়ে আসলে এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও পরে মারাপারি শুরু হয়। এ ঘটনায় কোর্টের ৩ জন স্টাফ আহত হয়েছে। যাদের মধ্যে আমি নীজে ইটের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছি।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) স্বপন কুমার বিশ্বাস বলেন, রাজবাড়ীর কোর্ট এলাকায় আইনজীবি ও জজ কোর্ট স্টাফদের মারপিটের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg