শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ২৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট আসলাম মিয়ার সমর্থকরা। এ উপলক্ষে তারা ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর এলাকার গোয়ালন্দ মোড়ে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন হাজারো বিএনপি নেতাকর্মী। এসময় তারা টায়ার জ্বালিয়ে এবং কাফনের কাপড় পড়ে বিক্ষোভ প্রকাশ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

অবরোধের ফলে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

এসময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ প্রমুখ।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে নিবেদিত থাকা ব্যক্তিকে উপেক্ষা করে সংস্কারপন্থী নেতাকে প্রার্থী করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যান চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg