শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার / ৫৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

0Shares

স্টাফ রিপোর্ট , রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৮ বছরের কন্যা শিশুকে গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ্যাড. উমা সেন জানান, ২০০৮ সালের ২৫ মে রাজবাড়ীর পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ৮ বছর বয়সী কন্যা শিশু (ভিকটিম) বাড়ীর পাশে একটি আম বাগানে আম কুড়াতে গেলে তাকে গণধর্ষণের পরে হত্যা করে মাটি চাপা দেয়া হয়। এরপর ২৮ মে কুকুরের টানা-হ্যাঁচড়া দেখে স্থানীয়রা শিশুটির লাশ শনাক্ত করে। ওই দিনই মেয়েটির পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে এক নারীসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ আদালত স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অভিযুক্তদের মধ্যে একই গ্রামের (কুটিমালিয়াট) বশারত মোল্লার ছেলে সায়েদ মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সায়েদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

একই সাথে আদালত ওই মামলার আরও ৩ আসামী আলাল, রনি ও মহির খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণীত না হওয়ায় শুকুর মোল্লা ও রোজিনা নামে দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg