শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে দৌলতদিয়ায় প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার / ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফা মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে ১২ মার্চ বিকেল সাড়ে ৫টায় দৌলতদিয়া রেস্ট হাউজ চত্তরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ।

এসময় বক্তারা যুবলীগ নেতা মোস্তফা মন্ডল ও তার সহযোগিদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরিতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ১১ মার্চ সন্ধ্যায় দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন যুবলীগ নেতা মো. মোস্তফা মন্ডলসহ আরো ৬/৭ জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg