শিরোনাম
মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মিজানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ টুকু মিজির মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ১নং মিজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ টুকু মিজির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাতে মিজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুঞ্চিতে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী মতবিনিময় সভাতে বীর মুক্তিযোদ্ধা ও গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু। এছাড়া বক্তব্য রাখেন,চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ টুকু মিজি, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আজম মন্ডল, গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, সাফায়েত হোসেন সাচ্চু, মমিন খান, শ্রীকান্ত বিশ্বাস রাহুল সহ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন লালন শেখ।

এছাড়া উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg