শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

মা বাবার কাছে ফিরতে চায় শিহাব

স্টাফ রিপোর্টার / ৬৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বাগেরহাট খানজাহান আলী মাজারে এক অনাথ শিশু সিহাব (৯) কে পাওয়া গেছে। নিজ ঠিকানা বলতে না পারায় বাবা-মার কাছে যেতে পারছে না। শিহাব বর্তমান রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের বড় ঘি-কমলা গ্রামের মো. ওমর আলী মোল্লার বাড়িতে রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন মো. ওমর আলী মোল্লা। সাধারণ ডায়রি নং: ৫০৬, তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২০।

ওমর আলী মোল্লা বলেন, আমার বড় ছেলে আব্দুল্লাহ্ ৭ সেপ্টেম্বর তার বন্ধুদের সাথে বাগেরহাটের খানজাহান আলীর মাজারে ভ্রমণে যায়। সেখানে মাজারের পাশে অসুস্থ অবস্থায় শিহাবকে দেখতে পায়। অসহায় অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে মানবিক বিষয়টি বিবেচনা করে আমার ছেলে ওখানকার স্থানীয় দোকানদারদের সাথে কথা বলে তাকে আমার নিজ বাড়িতে নিয়ে আসে।

পরে বিষয়টি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ সেবা কর্মকর্তাকে অবগত করা হয়। বর্তমান ছেলেটি আমার হেফাজতেই রয়েছে। উক্ত ছেলেটির প্রকৃত অভিভাবক পেলে তাকে বুঝিয়ে দিব।

ওমর আলী মোল্লা ও তার ছেলে আব্দুল্লাহ্ সাংবাদিক মিঠুন গোস্বামীর সাথে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম অফিসে গেলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। এ বিষয়টি নিয়ে থানায় একটি জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। কিছুদিন অপেক্ষা করা হবে ছেলেটির অভিভাবকদের জন্য। যদি অভিভাবকের সন্ধান না পাওয়া যায় তাহলে আইনগত ভাবে একজন সক্ষম ব্যক্তির হেফাজতে রাখা হবে।

উল্লেখ্য, ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৪ ফুট, মাথার চুল কালো,যখন তাকে পাওয়া যায় তার গায়ে সাদা রং এর গেঞ্জি । যদি কেউ ব্যক্তি ছেলেটির অভিভাবকের সন্ধান পান তাহলে ০১৭৪০ ৮৪৯৫৫৮ অথবা বালিয়াকান্দি থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বালিয়াকান্দি প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg