শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

মার্কিন নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ

স্টাফ রিপোর্টার / ৫১১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

0Shares

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‍অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ। বৃহস্পতিবার মার্কিন নির্বাচন প্রজেক্ট এ তথ্য জানিয়েছে।

তারা জানিয়েছে, এ পর্যন্ত ৮ কোটি ৭ লাখ ২১ হাজার ৮৫৮টি আগাম ভোট পড়েছে। এর মধ্যে বেশিরভাগ ভোটই পড়েছে ব্যালটের মাধ্যমে। তারা বলছে, এই সংখ্যাটা ৫ কোটি ২০ লাখের বেশি।

আগাম ভোটের অধিকাংশই পেয়েছে ডেমোক্রেটরা। তবে সোমবারের চেয়ে ভোট কমেছে। সোমবার পর্যন্ত আগাম ভোটের ৪৮ শতাংশ পেয়েছিল ডেমোক্রেটরা। কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে ৪৬.৮ শতাংশ।

রিপাবলিকানদের ভোট কিছুটা বেড়েছে। নতুন হিসাবে তাদের ভোট বেড়ে হয়েছে ২৯.৭ শতাংশ। মূলত করোনাভাইরাসের কারণে চলতি বছরের নির্বাচনে আগাম ভোটের সংখ্যা বেড়েছে।
বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনে যে আগাম ভোট পড়েছিল, এবার সেই রেকর্ড ভেঙে গেছে। ওই বছর ৫ কোটি ৮০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছিল।
করোনার কারণে এবার আগাম ভোট বিশেষ করে মেইলের মাধ্যমে ভোট দেয়ার প্রবণতা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, এর মাধ্যমে প্রতারণার সুযোগ আছে। যদিও তিনি কোনও প্রমাণ দিতে পারেননি।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মেইলের মাধ্যমে ভোট দিতে উৎসাহ দিচ্ছে ডেমোক্রেটরা। ভয়াবহ এই ভাইরাসে দেশটিতে এ tt5 প্রায় ৯০ লাখ মানুষ আক্রান্ত এবং ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg