শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মানিকগঞ্জের নববধূর গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে নববধূ সুমি আক্তারের (২২) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মো. রাসেল মোল্লা (রূপক) পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ঘিওর থানা পুলিশ শোলধারা এলাকার স্বামী রাসেল মোল্লার বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে। মো. রাসেল মোল্লা (রূপক) মানিকগঞ্জ জজ কোর্টে মুহুরির কাজ করেন। নিহত সুমি আক্তার উপজেলার কাকজোর এলাকার রহম আলীর ছোট মেয়ে। দুই মাস আগে রাসেল মোল্লার সাথে তার বিয়ে হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সুমিকে গলা কেটে হত্যার দৃশ্য রুপকের মা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় কিছু্ই হয় নাই বলে উপস্থিতদের বাড়ি থেকে বের করে দেন রুপক। কিছুক্ষণ পর রুপক তার মায়ের গলা কেটে হত্যার চেষ্টা করেন। তার মায়ের চিৎকারে আবার লোকজন এলে রুপক দৌড়ে পালিয়ে যান।

ওসি জানান, পুলিশ গিয়ে রুপকের ঘর থেকে সুমির গলাকাটা দেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়েছে। আর গুরুতর আহত অবস্থায় রুপকের মাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের সময় শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনা উদঘাটনের জন্য স্বামী রূপককে খোঁজা হচ্ছে। তাকে পেলেই আমরা ঘটনার সঠিক রহস্য উদঘাটন করতে পারব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg