শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

ভাতা কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করতে গিয়ে জানলেন তিনি মৃত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করতে গিয়ে জানলেন তিনি মৃত। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত গেদু মন্ডলের স্ত্রী মোছাঃ গোলজান বিবি জানলেন তিনি মৃত। তার জন্ম ১৯২৯ সালের ৫ এপ্রিল।

ছেলে মধু মন্ডল বলেন, বর্তমানে সরকারী ভাবে শতভাগ বয়স্ক, বিধবা, স্বামী নিগহিতা ও প্রতিবন্ধী ভাতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে চেয়ারম্যানের নিকট মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করতে গেলে কম্পিউটারে আমার মায়ের তথ্য খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে চেয়ারম্যান নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত।

নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম বলেন, মায়ের চেয়ে ছেলে ২৫ বছরের বড়, বাবার চেয়ে ছেলে ৪ বছরের ছোটসহ অসংখ্য অভিযোগ উঠেছে।

মোছাঃ গোলাপজান বিবির বয়স্ক ভাতার নিবন্ধন করতে গেলে দেখতে পাই, তার তথ্য নেয় না। এ কারণে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি ভোটার তালিকায় মৃত দেখাচ্ছে।

উল্লেখ্য গত বুধবার বালিয়াকান্দিতে কম্পিউটার দোকান থেকে স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপে করোনার টিকার নিবন্ধন করতে গিয়ে জানতে পারলেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার পুত্র মুহাম্মদ আনোয়ার হোসেন মৃত। তিনি বালিয়াকান্দি উপজেলার একটি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন।

 

এ বিষয়ে উপজেলা নিবার্চন কর্মকর্তা মো: নিজাম উদ্দিন বলেন, তাঁকে দ্রুত আবেদন করতে বলুন। দ্রুত যাতে তার সমস্যাটি সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে। এরআগেও ১৩টি পাঠিয়েছি তাদের সংশোধন করে এনেছি। সংশোধনের জন্য আরও ৫-৬টি পাঠিয়েছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg