শিরোনাম
রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দৌলতদিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা ডেঙ্গুর বিপদচিহ্ন চিহ্নিত করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ রাজবাড়ী জেলা প্রশাসনের দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার / ৫২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

0Shares

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা শোকবার্তায় মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রবীণ আইনজীবী রফিক-উল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এর আগে,গত ১৫ অক্টোবর সন্ধ্যায় রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতা দেখা দিলে অসুস্থ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসা নেওয়ার পর ১৭ অক্টোবর তিনি কিছুটা সুস্থবোধ করলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু বাসায় ফেরার পরপরই ফের অসুস্থবোধ করলে তাকে পুনরায় ভর্তি করা হয় হাসপাতালে।

অবশেষে,শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর আদ দ্বীন হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফিক-উল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

রাজু আহমেদ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg